নিউজ ডেস্ক:
১৯ জুন ২০২৬
ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বাদ মাগরিব পটুয়াখালী জেলা কার্যালয়ে এ অডিট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহ’র সভাপতি হযরত মাওলানা মোঃ জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোঃ সোহেল মাহমুদ।
অডিট কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু ওয়াক্কাস। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মোহেবুল্লাহ সালেহী।
অনুষ্ঠানে পটুয়াখালী জেলা কার্যনির্বাহী পরিষদের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মোহেবুল্লাহ সালেহী অডিট কার্যক্রমে স্বাক্ষর করেন।
এ সময় পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহ’র কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

